মাদকের টাকা না পেয়ে বাবা-দাদাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের টাকা না পেয়ে বাবা ও দাদাকে কুপিয়ে জখম করলেন এক যুবক। গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের মাধ্যমে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মজিবুর রহমান ভূঁইয়ার ছেলে রোমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গতকাল সকালে টাকা না পেয়ে রোমান তাঁর বাবা ও দাদা সাজ্জাদ আলী ভূঁইয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যান। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় ও চাহিদামতো টাকা না পেয়ে রোমান ও তাঁর মাদকসেবী বন্ধুরা মিলে তাঁদের দুজনকে কুপিয়ে জখম করেছেন। থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় মজিবুর রহমান ভূঁইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।