মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ন্যাড়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের টাকা না পেয়ে এক ব্যক্তি ব্লেড দিয়ে তাঁর স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নিকলীতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।
পুলিশের ভাষ্যমতে, জসিম উদ্দিন (৩০) নামের ওই ব্যক্তি মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে কটিয়াদী থানায় ডাকাতি, চুরিসহ চারটি মামলা রয়েছে। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, জসিম প্রায় ছয় মাস আগে নিকলী উপজেলায় তাঁর মামার বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে তাঁর স্ত্রী সেখানে যান। স্বামীর সঙ্গে থাকেন। জসিম গত বুধবার সন্ধ্যায় মাদকের টাকা চেয়ে না পেয়ে ঘরের দরজা বন্ধ করে ব্লেড দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করেন।