মাদারগঞ্জে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে আজ সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার মো. শামীম নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপাল মণ্ডল প্রথম আলোকে এ কথা বলেন। তবে কখন কোথায় ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে তা তিনি জানাননি। আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।