মাদারীপুরে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চর এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সদর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাদারীপুর সদর থানা সূত্র জানায়, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মধ্যেরচর এলাকার একটি সরষেখেতে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ পুলিশে খবর দেন।
খোয়াজপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, একসঙ্গে দুটি হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ধারণা করা হচ্ছে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।