মাদারীপুরে অজ্ঞাত নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (২৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজারের পাশে একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, নিহত নারীকে মানসিক প্রতিবন্ধী বলে মনে হতো। প্রায় পাঁচ মাস ধরে তিনি কালিগঞ্জ এলাকায় চলাফেরা করছিলেন। রাস্তায় বা স্থানীয় স্কুলের ভেতর রাতে থাকতেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার চেয়ে খেতেন। আজ সকালে স্থানীয় লোকজন লাশটি দেখে কালকিনি থানার পুলিশকে খবর দেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ মিয়া বলেন, ‘নিহত ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।’
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।