মাদারীপুরে জিহাদি বই, প্রচারপত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের একটি এতিমখানার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার রাতে জিহাদি বই, প্রচারপত্র, সিডিসহ বিভিন্ন জঙ্গি প্রচারণার উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, মাদারীপুর জেলা শহরে অবস্থিত জামায়াত-শিবিরের পরিচালিত ইসলামিক ইয়াতিম প্রকল্পের ওই এতিমখানার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ওই কার্যালয় থেকে ১৭২টি জিহাদি প্রচারপত্র, দুটি সিডি ও শতাধিক জিহাদি বই পাওয়া যায়। এ ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের সাইদুর রহমান (৫০), মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী গ্রামের সোবাহান মিয়া (৬২) ও শিবচর উপজেলার হেমায়েত হোসেনের স্ত্রী মাহমুদা শিকদারকে (৪২) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।