মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে র্যা ব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ও সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে প্রণব জুয়েলারি দোকানে ও দোকানের মালিক নিমাই কর্মকারের বাড়িতে এ দুটি ঘটনা ঘটে।
এ সময় ডাকাতের হামলায় নিমাই কর্মকারসহ চারজন আহত হন।
ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী নিমাই কর্মকারের ভাষ্য মতে, ডাকাতেরা প্রায় ৫০ ভরি সোনার গয়নাসহ মুঠোফোন লুট করে নেয়।
এরপর ডাকাতেরা বাড়ির পাশে গৌতমের সোনার দোকান থেকে আরও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।