মাদ্রাসা থেকে ৬ ছাত্র উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছয়জন ছাত্র ও একজন শিক্ষকের খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার ভোরে মাদ্রাসা থেকে অটোরিকশায় বাইরে যায় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেনের ভাষ্য, খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। অটোরিকশা চালক মো. জসিম উদ্দিনকে আটক করে ইউপি কার্যালয়ে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে গেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। ওই শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মনোয়ার হোসেন অভিযোগ করেন, গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জসিম (৩০) নামের শিক্ষক ওই মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র মো. রাসেল (১২), আব্দুল্যাহ (১০), জোবায়ের (১০), মো. মুরাদ (১০), রবিন (১০) ও মনির হোসেনকে (১০) মাদ্রাসা থেকে বের করে একটি সিএনজি অটোরিকশায় করে দ্রুত বেরিয়ে যান। ওই মাদ্রাসার আরেক শিক্ষক মো. মনির হোসেন তা দেখেছেন।
প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তাফা বলেন, ২০০৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। ছাত্র নিখোঁজ হওয়ার এ ঘটনা আমরা পুলিশকে জানিয়েছি।