মাদ্রাসা মাঠে গড়ে ওঠা ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় তারাপুর দাখিল মাদ্রাসা মাঠের একাংশজুড়ে গড়ে ওঠা ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‘মাদ্রাসা মাঠে ইটভাটা’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাঈদ আনোয়ার বলেন, প্রতিবেদনটি পড়ার পর বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুর রহমানকে জানান। পরে গত সোমবার দুপুরে ইটভাটায় অভিযান চালানো হয়।
রাশেদুর রহমান বলেন, আদালত ইট প্রস্তুত ও ভাটা পরিচালনা (নিয়ন্ত্রণ) আইনে এএমবি ব্রিকস ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা সরিয়ে নিতে ছয় মাস সময় দেওয়া হয়েছে।
এএমবি ব্রিকস ইটভাটার মালিক রবিউল ইসলাম ছগির বলেন, ‘আমি ইটভাটা ব্যবসা বন্ধ করে দেব।’