মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আজ শনিবার সীমা খাতুন (১৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীমা উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও মহেষরৌহালী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) অনূজ কুমার সরকার বলেন, আজ সকালে খবর পেয়ে মহেষরৌহালী গ্রামে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সীমা খাতুন তার বাবা-মায়ের ওপর অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।