মাদ্রাসাছাত্রকে দুর্বৃত্তের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় নাহিদ হাসান নামের এক মাদ্রাসাছাত্রকে দুর্বৃত্তরা মারধর করেছে। গতকাল বুধবার পূর্ব ইসদাইরে এ ঘটনা ঘটে।
নাহিদ স্থানীয় শাহি জামে হাফিজিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে এলাকার সোহাগ মিয়ার ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।