মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গত বৃহস্পতিবার মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় মামলা করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে একই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্র প্রায়ই উত্ত্যক্ত করত। ওই ছাত্র বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রীকে কম্পিউটার শেখানোর কথা বলে ক্লাস থেকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই ছাত্রীর বাবা বলেন, মেয়েকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
মাদ্রাসার সভাপতি বলেন, গতকাল মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে আন্দোলনে নামে। তারা ধর্ষকের বিচার দাবি করে। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা কমিটির সভায় দশম শ্রেণির অভিযুক্ত ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, এ মাদ্রাসার আরেক ছাত্রীকে ধষরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়নি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনায় দশম শ্রেণির আরেক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বলে মাদ্রাসার সভাপতি প্রথম আলোকে জানিয়েছেন।