মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে এক মাদ্রাসাছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে এক তরুণকে (২৫) আটক করে স্থানীয় লোকজন উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের এক হাইস্কুল মাঠে গত মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় ওই ছাত্রী ওয়াজ শুনতে সেখানে যায়। রাত ৮টার দিকে মাহফিল থেকে বাইরে এলে ওই তরুণ তাকে জোর করে একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করেন। পালানোর সময় ধর্ষক তরুণকে আটক করা হয়। পরে তাঁকে উত্তম-মধ্যম দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে আটক করে রাখা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা সদর থানায় গতকাল বুধবার মামলা করেন।