মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও কিশোরীর শ্লীলতাহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বুধবার এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণ ও এক কিশোরীকে (১৫) শ্লীলতাহানির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় বুধবার রাতে স্থানীয় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রীকে নিজামিয়া গ্রামের এক তরুণ (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন ওই তরুণকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণকে আটক করে থানায় নেয়।
একই দিন রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের এক কিশোরীকে ঘরে ঢুকে শ্লীলতাহানি করেন প্রতিবেশী এক তরুণ (২১)। কিশোরীর মা স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই তরুণকে আটক করে পুলিশে খবর দেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ওই মাদ্রাসাছাত্রী এবং কিশোরীর মা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন। গতকাল সকালে ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই মাদ্রাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়।