মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রী মামলা করেছে। এতে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, মেয়েটির বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। নান্দাইলের এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। শনিবার বিয়ের কথা বলে নিয়ে এসে তাকে ধর্ষণ করা হয়। নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি।