মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির সেই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কসাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার সিপাইগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই কসাইয়ের নাম দুলাল হোসেন (২২)। তার বাড়ি উপজেলার পশ্চিম বেলপুকুর গ্রামের ফকিরপাড়ায়।
পুলিশের ভাষ্যমতে, উপজেলার ঝাউপাড়ায় একটি পাটখেতে ১৩ মে রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ সময় সিপাইগঞ্জ বাজারে পাটশাক বিক্রি করে বাড়িতে ফিরছিল মেয়েটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলাও হয়। পরে মেয়েটির বর্ণনা অনুযায়ী গত শুক্রবার রাতে সিপাইগঞ্জ বাজারে পুলিশ অভিযান চালায়। এ সময় দুলালকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।