মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জের মাদারের চর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে গতকাল শনিবার রাবিয়া খাতুন (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবিয়া বকশীগঞ্জের ঝালুরচর গ্রামের আবদুল লতিফের মেয়ে। সে মাদারের চর এজিআই দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানায়, রাবিয়া মামার বাড়ি মাদারের চর গ্রামে থেকে লেখাপড়া করত। গত শুক্রবার রাত ১০টার দিকে সে মামার বাড়ি থেকে নিখোঁজ হয়। গতকাল বিকেল চারটার দিকে মাদারের চর এলাকার ব্রহ্মপুত্র নদে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কী কারণে ওই ছাত্রীকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।