মাদ্রাসায় গোপন কুঠুরির সন্ধান মেলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় মঙ্গলকোট এলাকার শিমুলিয়া মাদ্রাসায় গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো তদন্তকাজ চালিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এ দিন প্রতিষ্ঠানটিতে একটি গোপন কুঠুরির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে, বর্ধমানে বিস্ফোরণের ঘটনার বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করায় গত তিন দিনে ৭৩ জন সন্দেহভাজন ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ।
তদন্তকারীদের ধারণা, ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের মূল ঘাঁটি ছিল শিমুলিয়ার ওই মাদ্রাসা।