মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। গত ২৯ আগস্ট কমিটির সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পেশাগত অসদাচরণের অভিযোগ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে অধ্যক্ষ থেকে সরিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে।’
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির স্থানীয় নেতা ফরিদুর রহমান বলেন, হাফিজুর রহমান গত বছরের ৫ মে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার আয়ের টাকা ব্যাংকের হিসাবে রাখেননি। মাদ্রাসার দুইটি বড় পুকুর ও প্রায় ১৩ একর ফসলি জমি আছে। এসব পুকুর ও জমি পত্তনির টাকা ব্যাংকের হিসাবে রাখার জন্য কমিটি কয়েকবার তাঁকে তাগাদা দিয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা বোর্ডে জমা দেওয়ার পর বাকি টাকা নিজের কাছে রাখেন। কয়েকটি সভায় এসব টাকা ব্যাংকে রাখার তাগাদা দেওয়া হয়। এরপর থেকে তিনি কোনো সভা ডাকেন না। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।