মাদ্রাসার তিন শিক্ষার্থী নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের একটি মাদ্রাসার তিন শিক্ষার্থীকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার সকালে এ তিন শিক্ষার্থী মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
তিন শিক্ষার্থী হলো নারায়ণপুর ইউনিয়নের ছাটবাড়ি গ্রামের আবু বক্করের ছেলে শাহ আলম (১২), খোকা মিয়ার ছেলে জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের ছেলে দুখু মিয়া (১১)। তিনজনই ওই ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদ্রাসার কায়দা শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীদের পারিবারিক সূত্র জানায়, ওই তিন শিক্ষার্থী প্রতিদিনের মতো একত্র হয়ে বিকেলে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা আর মাদ্রাসায় যায়নি।
মাদ্রাসার শিক্ষক আজিজার রহমান জানান, রমজান উপলক্ষে মাদ্রাসা বন্ধ। তবে সকালে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ওই তিন শিক্ষার্থীকে মাদ্রাসার আশপাশে ঘোরাফেরা করতে দেখেছে
কচাকাটা থানার ওসি জাকির-উল-ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ কিংবা জিডি করেনি।’