প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শনিবার বিকেলে পৌর জামায়াতের রুকন (সদস্য) আবদুল কাদের সরকারকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার অর্জুনগাড়ি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার। এ ছাড়া গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এক দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলার তাল্লা শাহপাড়ার আবদুস সালাম (৫০) ও মিনারা বেগম (৪২) স্বামী-স্ত্রী। থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, জামায়াত নেতা সাঈদীর রায়ের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। বাকিরাও বিভিন্ন মামলার আসামি।