মাদ্রাসাশিক্ষক তিন দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর সদরের বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সহকারী ক্রীড়া শিক্ষক স্থানীয় গোপালনগর গ্রামের বাসিন্দা আবদুল হান্নান (বাঁশি মিয়া) নিখোঁজ হয়েছেন। গত রোববার দুপুরে ফরিদপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর তিনি ফিরে আসেননি।
আবদুল হান্নানের স্ত্রী উপজেলা সদরের গোপালনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বলেন, রোববার দুপুরে তিনি ফরিদপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর ওই দিন রাত আটটার দিকে মুঠোফোনে তিনি জানান, ফরিদপুরের আটরশি পীর সাহেবের ওরসে গেছেন। কিন্তু এরপর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোনটি (০১৯১৪ ৭১৮১৭১) বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়ার পরও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আবদুল হান্নান মহম্মদপুর উপজেলা স্কাউটসের স্কাউটস লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।