মাদ্রাসাশিক্ষককে কোপানোর ঘটনায় জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আবদুল লতিফ নামের এক মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার পুলিশ উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।
জামায়াতের ওই কর্মীর নাম নূরুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি উপজেলার হাসনাবাদ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আবদুল লতিফ গত ২৮ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।