মাদ্রাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরে অবস্থিত রাজারহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হক্কানী গতকাল বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা মাঠে মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিল চলছিল। ওই দিন রাতে চোরের দল অধ্যক্ষের কার্যালয়ের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে একটি ল্যাপটপসহ অর্থ নিয়ে যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ওই চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।