মাধবপুরে সড়কে ডাকাতি আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐ এলাকায় সড়কে একটি মাইক্রোবাসে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক কর্মকর্তা, সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছেন।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ বায়েজিদ (৫০), বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি পীযূষ আচার্য (৫০), মাইক্রোবাসের চালক মোস্তাক আহমেদ (৪০) ও লিটন। তাঁদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।