মানব পাচার ও ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার ও ইয়াবা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. হেলাল উদ্দিন (৩৫)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শাহপরীর দ্বীপ রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হেলালের বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাঙ্গারপাড়ায়। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় ইয়াবা, রোহিঙ্গা আশ্রয়দাতা ও সমুদ্রপথে মানব পাচারের অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মানব পাচার, ইয়াবা পাচার ও হুন্ডি ব্যবসায়ীদের যে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, এর তিনটিতেই হেলালের নাম রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে গতকাল দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।