মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও খুলনায় গত দুদিন অভিযান চালিয়ে মানব পাচারকারী একটি চক্রের সদস্য মজিবুর রহমানসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে র্যাব-২-এর একটি দল খুলনার পূর্ব বানিয়া খামার এলাকা থেকে পাচারকারী চক্রের মূল পরিকল্পনাকারী মো. মজিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর আরেকটি দল গতকাল বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের আইডিবি ভবনের সামনে থেকে মজিবুরের সহযোগী ফয়সাল ওরফে রিয়েলকে গ্রেপ্তার করে। ধানমন্ডি ও মোহাম্মদপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল এস এম মাসুদ রানা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সম্প্রতি নেপালে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ২৬ জন ভুক্তভোগীর পক্ষ থেকে র্যাব-২-এর কাছে অভিযোগ করা হয়। এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানায় মামলাও করা হয়। এরপর র্যাব-২ এ ঘটনার তদন্ত শুরু করে।
তদন্তসংশ্লিষ্ট র্যাব কর্মকর্তারা বলেন, মজিবুর রহমান ও ফয়সাল জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন, তাঁরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য। ভারত, নেপাল, ভুটান ও কানাডাসহ বিভিন্ন দেশে তাঁদের দালাল রয়েছে।