মানব পাচার চক্রের নয় সদস্য গ্রেপ্তার উদ্ধার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৪৬), তাঁর সহযোগী শওকত আলী (৩৪), সালমা আক্তার (৪২), মিজানুর রহমান (৫২), আমিরুল ইসলাম (৩৮) আবদুল্লাহ আলম মামুন (৩৮), রেজাউল খান (৩৫), আবদুর রব (৩৮) ও কোরবান আলী (৫৪)।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-২-এর একটি দলের কাছে গোপন খবর আসে, একটি চক্রটি ইরাক, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি মঙ্গলবার রাতে কারওয়ান বাজার রেলবস্তির কাছ থেকে পাচারকারী চক্রের মূল হোতা মিজানুর রহমান, শওকত আলী, সালমা আক্তার ও আরেক মিজানুর রহমানকে আটক করে। এ সময় তাঁদের কবল থেকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে আসা আরিফ মিয়া, ফরিদ মিয়া, তোফাজ্জল হোসেন, আনিস হাওলাদার, মো. আবদুল আজিজ, প্রশান্ত কুমার দাস, মমিন, ফেরদৌসসহ ১৮ জনকে উদ্ধার করা হয়।