মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ভোরে মানব পাচার মামলার পলাতক আসামি নুরুল ইসলাম ওরফে নুরু সালামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রাম থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।