মানব পাচার মামলার তিন আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, পুলিশের একটি বিশেষ দল গতকাল ভোরে উপজেলার দক্ষিণ বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে তিনজন দালালকে গ্রেপ্তার করে। তারা হলো উপজেলার সাবরাং ইউনিয়নের রুল্লারডেপার মো. খায়ের হোসেন, মো. আলী হোসেন ও মুন্ডার ডেইল এলাকার আবদুর রহমান।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া তিনজন পুলিশের তালিকাভুক্ত মানব পাচারের দালাল। খায়ের ও আবদুর রহমানের বিরুদ্ধে দুটি এবং আলীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।