মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে রোকেয়া বেগম (৪০) নামের মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। গতকাল শুক্রবার জেলার শিবপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোকেয়া শিবপুর উপজেলার কুতুবার টেক গ্রামের রূপ মিয়ার স্ত্রী এবং শিবপুর দক্ষিণপাড়া গ্রামের আবদুল মালেক মিয়ার মেয়ে। তার বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা রয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, গত বছর শিবপুরের পুটিয়া এলাকার নিরঞ্জন চন্দ্র বর্মণের ছেলে তাপস বর্মণকে ফ্রান্সে পাঠানোর কথা বলে সহযোগী দালালের মাধ্যমে আট লাখ টাকা হাতিয়ে নেয় রোকেয়া। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, চক্রটি শুধু তাপস নয়, অনেককে বিদেশে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।