মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকা থেকে ওসমান গনি (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আটটায় চকরিয়া থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরী তাঁকে গ্রেপ্তার করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, ওসমান গনির বিরুদ্ধে মানব পাচারের মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা ও জায়গা জবরদখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|