মানব পাচারে জড়িত অভিযোগে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে তানাইম ইসলাম চৌধুরী নামের একজনকে আটক করেছে র্যাব। তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও একটি ব্যাংকের নয় কোটি টাকার চেক জব্দ করা হয়।
র্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তানাইম একটি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করে আসছিলেন।