মানব পাচারে জড়িত অভিযোগে একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে তানাইম ইসলাম চৌধুরী (৩৭) নামের একজনকে আটক করেছে র্যাব। তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও একটি ব্যাংকের নয় কোটি টাকার চেক জব্দ করা হয়।
র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গতকাল ভোরে মিরপুরের মধ্য পীরেরবাগের এক বাসা থেকে তানাইমকে আটক করা হয়। তানাইম একটি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করে আসছিলেন।
র্যাবের দাবি, পরামর্শকের কাজের আড়ালে তানাইম অবৈধভাবে লিবিয়া, ইরাক, সাইপ্রাস ও আরব আমিরাতে মানুষ পাঠাতেন। তানাইমের মাধ্যমে যাওয়া অনেকে উগান্ডায় বন্দিশিবিরে জিম্মি আছেন।