মানব পাচারে জড়িত অভিযোগে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে ১৪৭টি পাসপোর্ট, বিভিন্ন দেশের ৩০৬টি ভিসা, ৩০টি সিল ও স্ক্যানার যন্ত্রসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
র‌্যাব বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর হোসেন (২৮), মো. খোকন (৪২) ও মো. মনিরউল্লাহ (৩০)।
র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মানব পাচারকারী চক্রের সদস্য। তাঁরা জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে মানব পাচার করছিলেন। এ নিয়ে র‌্যাব-৩-এর একটি দল মানব পাচারের সঙ্গে জড়িত ৪৭ জনকে আটক ও তাঁদের কাছ থেকে ৪ হাজার ১৬৫টি পাসপোর্ট উদ্ধার করেছে।