মানব পাচারে সহায়তার অভিযোগ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারীদের সহায়তার অভিযোগে কক্সবাজারের ছোট মহেশখালীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। 
গতকাল শনিবার সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান সিরাজুল মোস্তফার ছোট ভাই মোস্তফা দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে মালয়েশিয়ায় মানব পাচারকারীদের টাকা লেনদেন করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।