মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের কানাইখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় মানব পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার পুলিশ সূত্র জানায়, সদর থানার পুলিশ শহরের কানাইখালীতে অভিযান চালায়। অভিযানকালে নাটোরের নলডাঙ্গা থেকে আসা একটি লোকাল বাস থেকে নামার সময় মানব পাচারের অভিযোগে নাহিদ হাসানকে (৪২) গ্রেপ্তার করা হয়। একই সময় হাসান মিয়া (৩২) নামের এক যুবককে উদ্ধার করা হয়।