মানব পাচারের চেষ্টা মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় গত শুক্রবার রাতে মামলা হয়েছে। এতে নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি হোটেলের দুই মালিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হয়েছেন।
রিয়াজউদ্দিন বাজারের গোল্ডেন ড্রিম হোটেলে অভিযান চালিয়ে গত শুক্রবার ৪০ জনকে উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার কুতুবদিয়ায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবে গেলে সাতজন মারা যান। ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। হতাহতরাও এই হোটেলে ছিলেন। এসব ঘটনায় শুক্রবার রাতে হোটেল মালিক আলী আকবর ও মোহাম্মদ মোস্তফাসহ সাতজনকে আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক ইমাম উদ্দীন মানব পাচার আইনে মামলাটি করেন।