মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামি রমজান আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের কাউরিয়াপাড়া মহল্লার নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রমজান আলীর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি তাঁর নাম-পরিচয় গোপন রেখে দীর্ঘ ১০ বছর ধরে নরসিংদী পৌর এলাকায় বসবাস করছেন। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে রমজান আলীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।