মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হামলার শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুর রহমান সরদার (৬৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা–পুলিশ সূত্র জানায়, জমিজমা ও আধিপত্যের বিস্তার নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কর্মী গোলাম মোস্তফা ওরফে বিষুর সঙ্গে আবদুর রহমানের বিরোধ চলছে। সম্প্রতি মোস্তফার লোকজনের বিরুদ্ধে আবদুর রহমান একটি মামলা করেন। ওই ঘটনার পর থেকে তাদের মধ্যে বিরোধ তীব্র হয়।
আবদুর রহমান বলেন, সন্ধ্যায়তিনি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মসজিদ মোড়ের চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় পথে তিন-চারজন তাঁকে লাঠি ও রড দিয়ে পেটায়। চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এদের মধ্যে তিনি গোলাম মোস্তফাকে চিনতে পেরেছেন।