মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নড়াইলে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নড়াইল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের খান গোলজার হোসেন (৭২) ও লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের দাউদ শেখ (৬৮)।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলজার ও দাউদকে গ্রেপ্তার করা হয়েছে।