মানবতাবিরোধী অপরাধের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সার। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর আইনজীবী আপিলটি দায়ের করেন।
আপিল করার বিষয়টি জানিয়ে পরে কায়সারের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, আপিলে কায়সারকে দেওয়া দণ্ড বাতিল চেয়ে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে। আপিলে ৫৬টি যুক্তি দেওয়া হয়েছে। মূল আপিল ৫০ পৃষ্ঠার। মোট পৃষ্ঠা ১ হাজার ৩১২।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৩ ডিসেম্বর কায়সারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে ১৪টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে ধর্ষণের দুটিসহ সাতটি অভিযোগে ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। বাকি সাতটি অভিযোগের মধ্যে চারটিতে আমৃত্যু কারাদণ্ড, একটিতে ১০ বছর, একটিতে সাত বছর ও একটিতে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সর্বোচ্চ সাজা পাওয়ায় কারাদণ্ডের সব সাজা মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে।