মানবতাবিরোধী অপরাধের মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমদাদুল হক খাজা
এমদাদুল হক খাজা

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে গতকাল সোমবার শেরপুরের নকলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এমদাদুল হক খাজা (৭০)। তিনি পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি নকলা পৌর শহরের কুর্শা এলাকার বাসিন্দা। কুর্শা এলাকার বাড়ি থেকে গতকাল ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ শামসুল আলম সরকার গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করবেন।