মানবপাচার মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন আবদুর শুক্কুর ও মো. এনাম উল্লাহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ বাজারপাড়ার শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানবপাচারে অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর আজ ভোররাত চারটার দিকে শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার এনামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানবপাচারে অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁরা দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী। তাঁরা দুজন দীর্ঘদিন ধরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানবপাচার করে আসছিলেন।

এই দুজনকে আজ দুপুরে কক্সবাজার বিচারক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।