মানবপাচারকারী সন্দেহে দুই ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে মানবপাচারকারী সন্দেহে আবদুস সামাদ ও আবদুল হামিদ নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে থানা-পুলিশের একটি দল হারিয়াখালী গ্রামে অভিযান চালায়। এ সময় তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা আছে।