মানি এক্সচেঞ্জ থেকে ৬ লাখ টাকার মুদ্রা চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাজউক অ্যাভিনিউতে একটি মানি এক্সচেঞ্জ থেকে ৬ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা চুরি হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, রাজউক অ্যাভিনিউর তরঙ্গ কমপ্লেক্সে অবস্থিত ন্যাশনাল মানি এক্সচেঞ্জ নামের প্রতিষ্ঠানটির মালিক সাখাওয়াত হোসেন। গত বৃহস্পতিবার ব্যবসা শেষে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। শনিবার সকালে এসে দেখেন দরজায় অন্য একটি তালা। এরপর মিস্ত্রি ডেকে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন তাঁর লাগানো তালাটি কাটা অবস্থায় পড়ে রয়েছে। খুঁজে দেখেন প্রতিষ্ঠানে রাখা নগদ ৩ লাখ ৮৯ হাজার টাকা ও ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা স্টিলের আলমারি থেকে ছুরি হয়েছে। এ বিষয়ে তরঙ্গ কমপ্লেক্স ভবনের নিরাপত্তাকর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা কিছু বলতে পারেননি। পল্টন থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করছে।