মানিকগঞ্জে আ.লীগ প্রার্থীর ভাই গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলিং এজেন্টদের মারধর, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও পুলিশের গুলির মধ্য দিয়ে মানিকগঞ্জের ২০টি ইউনিয়নের ভোট গ্রহণ গতকাল শেষ হয়েছে। পুলিশের শটগানের গুলিতে আওয়ামী লীগের প্রার্থীর ভাই গুলিবিদ্ধ হয়েছেন। ভোট শুরুর আগেই দৌলতপুরের জিয়নপুর ইউপির নির্বাচনে বিএনপির প্রার্থী হেনা মিয়ার পোলিং এজেন্টদের মারধর ও জিয়নপুর খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বের করে দেন আওয়ামী লীগের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।