মানিকগঞ্জে আশ্রম থেকে মূর্তি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শ্যামসুন্দর আশ্রমের রাধা-কৃষ্ণের দুটি মূর্তি ও কয়েকটি শিলাখণ্ড চুরি হয়েছে। গত রোববার গভীর রাতে আশ্রমের তালা ভেঙে এগুলো নিয়ে যায় চোরেরা।
পুলিশ ও আশ্রম পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে আশ্রমের তালা ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। এরপর তারা অষ্টধাতুর তৈরি ১২ কেজি ওজনের দুটি রাধা-কৃষ্ণের মূর্তি ও ছয়টি শিলাখণ্ড নিয়ে যায়। এ ছাড়া ভেতরের একটি হারমোনিয়াম ও ক্যাশবাক্স বাইরে ফেলে যায় তারা। গতকাল সোমবার সকালে আশ্রমে গিয়ে সেবায়েত মনোরঞ্জন চক্রবর্তী তা দেখতে পান। তিনি ঘটনাটি আশ্রম পরিচালনা কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশ্রমের সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা বলেন, মূর্তি ও পাথরগুলো মূল্যবান। এ কারণে পরিকল্পিতভাবে এগুলো চুরি করা হয়েছে। ধর্মীয় এসব জিনিস চুরি হওয়ায় স্থানীয় হিন্দুদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এগুলো উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।