মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে মো. হারুন নামের এক ব্যক্তি এক গৃহবধূকে (৩০) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হারুনকে গ্রেপ্তার করেছে। পুলিশ এবং ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর ধরে সদর উপজেলার একটি বাড়িতে গৃহস্থালির কাজ করে আসছেন ওই গৃহবধূ। হারুনের তৃতীয় স্ত্রীও একই বাসায় কাজ করেন। এ কারণে হারুন প্রায়ই ওই বাসায় যাতায়াত করেন। মঙ্গলবার রাতে খাবার শেষে ভুক্তভোগী গৃহবধূ ওই বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে হারুন তাঁকে দা দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। তবে অভিযুক্ত হারুন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে ফাঁসাতে ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল ওই গৃহবধূ বাদী হয়ে হারুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।