মানিকগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জোড়া খুনের ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জহির উদ্দিন (৬৫) নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, টাকা ও জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে উপজেলার উত্তর গোবিন্দল গ্রামে ভাগনে জাহিদুল, রশিদ ও জসিমের সঙ্গে মামা নান্নু মোল্লা (৬০) ও করিম মোল্লার (৪৫) বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি। গত রোববার সকালে চাচাতো ভাই আজিজ মোল্লার (৫০) সঙ্গে নান্নু ও করিম ভগ্নিপতি শামসুল ইসলামের বাড়িতে যান। সেখানে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জাহিদুল, রশিদ ও জসিম এবং তাঁদের বাবা শামসুলসহ ১০-১২ জন বল্লম, টেঁটা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলায় ঘটনাস্থলেই নান্নু ও আজিজ নিহত হন। আহত হন করিম এবং নান্নুর স্ত্রী কমলা বেগম (৪৫)। এ নিয়ে গতকাল প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে সংবাদ ছাপা হয়।

এ ঘটনায় গতকাল নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম জাহিদুলকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে রোববার রাতেই জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে।